অভিষেকের পাশে দাঁড়ালেও ‘পয়সাওয়ালা’ ও ‘খোকাবাবু’ বলে তাঁকে খোঁচা অধীরের
কলকাতা, ৫ আগস্ট (হি. স. )। চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। এই বিষয়ে তাঁর পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তবে পাশে দাঁড়ালেও অভিষেককে ‘পয়সাওয়া
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৫ আগস্ট (হি. স. )। চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। এই বিষয়ে তাঁর পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তবে পাশে দাঁড়ালেও অভিষেককে ‘পয়সাওয়ালা’ ও ‘খোকাবাবু’ বলে খোঁচা দেন তিনি।

অধীরবাবু বলেন, ‘কে কোথায় চিকিৎসা করাবে তা আদালত ঠিক করে দিতে পারে না। আমি আদালতকে সম্মান জানিয়েই বলছি।’

এই সঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের মানুষ সব বিক্রি করে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছে। বাংলায় চিকিৎসার পরিকাঠামো, ডাক্তার নেই।

এরপর তিনি বলেন, “তৃণমূলের খোকাবাবুর পয়সার অভাব নেই। তিনি আমেরিকাতে গিয়েও চিকিৎসা করাতে পারেন আবার আমেরিকা থেকে ভাড়া করে ডাক্তারও নিয়ে আসতে পারে। এটা তাঁর স্বাধীনতা।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande