গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন
কলকাতা, ৫ আগস্ট (হি. স. ) : । বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দুই প্রাক্তন শিক্ষা-আধিকারিক এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের জামিন হ’ল। জামিন হ’ল গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের। জামিন দিল সিবিআই-এ
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন


কলকাতা, ৫ আগস্ট (হি. স. ) : । বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দুই প্রাক্তন শিক্ষা-আধিকারিক এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের জামিন হ’ল। জামিন হ’ল

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের।

জামিন দিল সিবিআই-এর বিশেষ আদালত। সম্প্রতি এই মামলায় ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই।

বুধবার আদালতে অভিযুক্তদের জামিন দেওয়ার বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী।

তার পরেও ২৪ জন অভিযুক্তকেই জামিন দিয়ে দেয় আদালত। পার্থ চট্টোপাধ্যায় সশরীরে আদালতে আসেননি, বাকি অভিযুক্তরারা সশরীরে এসে জামিন নিয়ে যান। খুব তাড়াতাড়ি গ্রুপ ডি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে।

উল্লেখ্য, এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় ২০২২-এর সেপ্টেম্বর মাসের শেষে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে গোটা ঘটনার কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়কেই দেখানো হয়। ওই চার্জশিটে নাম আছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ অনেকের। ছয় নম্বরে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে উল্লেখ করা হয়, এসএসসি নিয়োগ দুর্নীতি বৃহত্তর ষড়যন্ত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে অন্যতম পাণ্ডা হিসাবে উল্লেখ করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande