নন্দীগ্রামে শীঘ্রই চালু হচ্ছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা
নন্দীগ্রাম, ৫ আগস্ট (হি.স.) : নন্দীগ্রাম ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য বড় সুখবর। হলদি নদীতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। এই প্রকল্পের জন্য ইতিমিধ্যেই একটি ওয়াটার মেট্রো জাহাজ এসে পৌঁছেছে হলদিয়া
নন্দীগ্রামে শীঘ্রই চালু হচ্ছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা


নন্দীগ্রাম, ৫ আগস্ট (হি.স.) : নন্দীগ্রাম ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য বড় সুখবর। হলদি নদীতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। এই প্রকল্পের জন্য ইতিমিধ্যেই একটি ওয়াটার মেট্রো জাহাজ এসে পৌঁছেছে হলদিয়া জেটি ঘাটে। বর্তমানে পরিষেবা চালুর বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে বলে জানা গিয়েছে।

হলদি নদীতে এই আধুনিক ওয়াটার মেট্রো চালু হলে নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে জলপথে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক হবে। এর ফলে স্থানীয় নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। খুব শীঘ্রই উদ্বোধনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande