ঝেঁপে বৃষ্টি কলকাতায়, পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতে মৃত্যু অন্তত ৪ জনের
কলকাতা, ৫ আগস্ট (হি.স.): পূর্বাভাস ছিলই। বুধবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সন্ধ্যার পর ফের নামে ঝেঁপে বৃষ্টি। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কিছু অঞ্চলেও সন্ধ্যায় ভারী বৃষ্টি হয়। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা
ঝেঁপে বৃষ্টি কলকাতায়


কলকাতা, ৫ আগস্ট (হি.স.): পূর্বাভাস ছিলই। বুধবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সন্ধ্যার পর ফের নামে ঝেঁপে বৃষ্টি। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কিছু অঞ্চলেও সন্ধ্যায় ভারী বৃষ্টি হয়। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, ডেবরা এবং খড়্গপুর লোকাল থানা এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। মৃতদের মধ্যে তিন মহিলাও রয়েছেন।

বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ঠেঙ্গামারা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় তাপস সাবরা (৫৯) নামে এক ব্যক্তির। খড়্গপুর লোকাল থানার বরগাই এলাকায় মৃত্যু হয় সুমিত্রা খামরুইয়ের (৫০)। ডেবরা থানার রাধামোহনপুর এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় কাজল নায়েক (৬৫) এবং মালতী পাত্রের (৪৭)। ওই এলাকায় বাজ পড়ে আহত হয়েছেন আরও তিন জন মহিলা। রাধামোহনপুরের ওই পাঁচ জনই দুর্যোগের মাঝে চাষের জমিতে কাজ করছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande