লিলুয়ার মনসা কলোনিতে পুলিশের অভিযান; উদ্ধার বিপুল অবৈধ মদ, আটক যুবক
হাওড়া, ৫ আগস্ট (হি. স.): হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত মনসা কলোনি এলাকায় মঙ্গলবার গভীর রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বাংলা মদ ও বিয়ার উদ্ধার হয়েছে। এই ঘটনায় টারজেন পাশওয়ান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার পুলিশ সূত্রে জানা গিয
অবৈধ মদ উদ্ধার


হাওড়া, ৫ আগস্ট (হি. স.): হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত মনসা কলোনি এলাকায় মঙ্গলবার গভীর রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বাংলা মদ ও বিয়ার উদ্ধার হয়েছে। এই ঘটনায় টারজেন পাশওয়ান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬৬/১৪, মনসা কলোনি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৫০টি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ মদের কারবার চলছিল। তদন্তে আরও জানা গিয়েছে, অতীতে ভরত পাশওয়ান নামে এক ব্যক্তি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। বর্তমানে তাঁর ছেলেরা ওই বেআইনি কারবার চালাচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অভিযানের পর টারজেন পাশওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই অবৈধ মদের কারবারের সঙ্গে আরও কারা জড়িত এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে কারবারের মূল উৎস এবং মদ সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande