এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা
কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : বুধবার কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এদিন যদিও দলের তরফেও দাবি করা হয়েছে যে, দুর্যোগপূর্ণ আবহ
এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা


কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : বুধবার কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এদিন যদিও দলের তরফেও দাবি করা হয়েছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ ওই সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস রায়।

এদিকে, সভায় প্রধান বক্তা হিসেবে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বক্তব্য রাখেন। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্যে দিল্লিতে ছাত্র - যুবদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের প্রশংসা করা হয়েছে এবং সেই আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ নিয়ে চলা বিতর্কের প্রসঙ্গ তুলে উচ্ছেদ-বিরোধী আন্দোলনের প্রতি ও সমর্থন জানানো হয়েছে।

অন্যদিকে, জাতীয় শিক্ষানীতি নিয়েও সরব হন প্রভাস ঘোষ। তাঁর অভিযোগ, এই নীতির ফলে শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ এবং আদর্শগত প্রভাব বাড়ছে, যার ফলে বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদী শিক্ষার পরিসর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিহাস বিকৃতির অভিযোগও তোলেন তিনি। ছাত্র, শিক্ষক ও বুদ্ধিজীবীদের এ বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সেইসঙ্গে, সিপি(আই) এমকে নির্বাচনকেন্দ্রিক রাজনীতির বাইরে এসে বৃহত্তর বামপন্থী আন্দোলনে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি। সভার শুরুতে শিবদাস ঘোষের স্মৃতির উদ্দেশে দলের কিশোর বাহিনী ‘কমসোমল’ গার্ড অব অনার প্রদান করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande