
কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় ২১ জুলাইয়ের পর এবার রাজ্য সচিবালয় নবান্নে রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজধানী দিল্লিতে সফর শেষ করেই শহরে পৌঁছেছেন। রাজ্য সচিবালয় নবান্নের তরফেও জানানো হয়েছে যে, পূর্ব নির্ধারিত ওই বৈঠকটি বৃহস্পতিবার হবে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল দুপুরে তিনটে নাগাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই পূর্ব নির্ধারিত বৈঠকে পৌরহিত্য করবেন। রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য তথা পূর্ণমন্ত্রী থেকে শুরু করে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে এ রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্র মন্ত্রী সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক ও কলকাতার পুলিশ কমিশনার প্রমুখ উপস্থিত থাকার জন্য যদিও ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে বার্তা পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত