
কলকাতা, ৫ আগস্ট (হি.স.): গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং নারীদের ক্ষমতায়নে স্বনির্ভর গোষ্ঠীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে সারা দেশে এক কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী সক্রিয় রয়েছে, যার সঙ্গে ১০ কোটিরও বেশি মহিলা যুক্ত আছেন। ঋণ সুবিধা, ব্যবসায়িক পরামর্শ, ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং ই-মার্কেট প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগিয়ে নারীরা ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠছেন। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা সাবলম্বী হয়ে উঠছেন বলেন জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / সংবাদ