
আরামবাগ, ৫ আগস্ট (হি.স.): আরামবাগ কারিগরি সংস্থার উদ্যোগে বুধবার আয়োজিত হলো এক বিশেষ সংবর্ধনা সভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক, আরামবাগের বিধায়ক, পুরশুড়ার বিধায়ক, সিঙ্গুরের বিধায়ক, খানাকুলের বিধায়ক, জঙ্গিপাড়ার বিধায়ক এবং হরিপালের বিধায়িকা।
একসঙ্গে একাধিক বিধায়কের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তাঁদের উপস্থিতি ও বক্তব্যে সংস্থার সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা এবং কারিগরি শিক্ষার প্রসার নিয়ে আলোচনা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিশিষ্ট জনপ্রতিনিধিদের উপস্থিতি তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁদের উপস্থিতিতে সংস্থার সদস্যরা আপ্লুত ও আশাবাদী। আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে নতুন দিশা তৈরি করার প্রত্যাশা প্রকাশ করা হয়।
আয়োজকদের আশা, জনপ্রতিনিধিদের সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে আরামবাগ কারিগরি সংস্থা আগামী দিনে আরও উন্নত ও সুন্দরভাবে পথ চলবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA