চুঁচুড়া বিধানসভার পরিকাঠামো উন্নয়নে প্রশাসনের সঙ্গে বৈঠক বিধায়ক সুবীর নাগের
হুগলি , ৫ আগস্ট (হি.স.): চুঁচুড়া বিধানসভার গ্রামীণ ও পৌর এলাকার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামগ্রিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বুধবা
আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিধায়ক


হুগলি , ৫ আগস্ট (হি.স.): চুঁচুড়া বিধানসভার গ্রামীণ ও পৌর এলাকার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামগ্রিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

বুধবার এডিএম জেলা পরিষদ এবং এডিএম ডেভেলপমেন্টের সঙ্গে বৈঠকে বিধানসভার বিভিন্ন এলাকার বর্তমান পরিকাঠামোগত পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, নিকাশি ব্যবস্থার সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পায়।

বর্তমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান এবং উন্নত পরিকাঠামো গড়ে তুলতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়েও আলোচনা হয়। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনাগুলিকে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিধায়ক সুবীর নাগ জানান, জনস্বার্থে চুঁচুড়া বিধানসভার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গৃহীত পরিকল্পনাগুলি দ্রুত বাস্তবায়িত হলে এলাকার পরিকাঠামো ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদী। চুঁচুড়া বিধানসভার উন্নয়নে এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান বিধায়ক।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande