খানাকুল এক নাম্বার পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ
আরামবাগ , ৫ আগস্ট (হি.স.): খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ, বিডিওর বিরুদ্ধে বিজেপির অভিযোগ বুধবার হুগলির খানাকুল ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অদিতি গাঙ্গুলীর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভকার
খানাকুলে পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ


আরামবাগ , ৫ আগস্ট (হি.স.): খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ, বিডিওর বিরুদ্ধে বিজেপির অভিযোগ বুধবার হুগলির খানাকুল ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অদিতি গাঙ্গুলীর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোট-পরবর্তী সময় থেকে ব্লকে উন্নয়নমূলক কাজে বিডিও কোনও সক্রিয় ভূমিকা নেননি।

বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার বিধায়ককে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করার কথা থাকলেও, বিডিও সেই নির্দেশ মানছেন না। তাঁদের অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছেন এবং তৃণমূলের সভাপতি, সহ-সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে আলোচনা করে বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ এলাকার বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের এ বিষয়ে কোনও তথ্য জানানো হচ্ছে না বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যদিও বিক্ষোভকারীদের তোলা অভিযোগের বিষয়ে বিডিও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande