নবনির্মিত সেবা কেন্দ্র থেকে বিশেষভাবে সক্ষমদের হাতে হুইলচেয়ার তুলে দিলেন বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ, ৫আগস্ট (হি.স.): সোদপুর টোল গেট সংলগ্ন নবনির্মিত বিধায়ক সেবা কেন্দ্র থেকে মানবিক উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে সক্ষম দুইজন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। নবনির্মিত সেবা কেন্দ্রে বুধবার সাধারণ মানুষের সঙ্গে দে
হুইল চেয়ার তুলে দিচ্ছেন বিমান ঘোষ


আরামবাগ, ৫আগস্ট (হি.স.): সোদপুর টোল গেট সংলগ্ন নবনির্মিত বিধায়ক সেবা কেন্দ্র থেকে মানবিক উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে সক্ষম দুইজন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

নবনির্মিত সেবা কেন্দ্রে বুধবার সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ, সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন বিধায়ক। পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের অংশ হিসেবে বিশেষভাবে সক্ষম দুইজনের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে উপকৃত দুইজনের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। এই মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার বার্তাই আরও একবার তুলে ধরেন বিধায়ক বিমান ঘোষ।

বিধায়ক জানান, নবনির্মিত সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ শোনা হবে এবং তা সমাধানের জন্য যথাসাধ্য উদ্যোগ নেওয়া হবে। মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং তাঁদের সেবায় কাজ করাই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।

নবনির্মিত সেবা কেন্দ্র থেকে এই হুইলচেয়ার প্রদানকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande