জিরাটে ভিবি-জি রাম জি কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা
হুগলি , ৫আগস্ট (হি.স.): বুধবার ভিবি-জি রাম জি কর্মসূচিকে সামনে রেখে জিরাট বিডিও অফিসে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। ব্লকের সমস্ত পঞ্চায়েতের এনএসদের নিয়ে আয়োজিত এই সভায় কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপস্থিত ছিল
বৈঠকে উপস্থিত মন্ত্রী সুমনা সরকার


হুগলি , ৫আগস্ট (হি.স.): বুধবার ভিবি-জি রাম জি কর্মসূচিকে সামনে রেখে জিরাট বিডিও অফিসে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। ব্লকের সমস্ত পঞ্চায়েতের এনএসদের নিয়ে আয়োজিত এই সভায় কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী সুমনা সরকার।

সভায় কর্মসূচির বিভিন্ন দিক, কাজের পরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় বজায় রেখে কীভাবে কর্মসূচির সুফল আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিবি-জি রাম জি কর্মসূচির প্রতিটি কাজ যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তার জন্য সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে কর্মসূচিকে সফল করে তোলার বার্তাই উঠে এসেছে এদিনের সমন্বয় সভা থেকে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande