
বারাণসী, ৬ আগস্ট (হি.স.) : বারাণসীতে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে ১০৬টি নতুন বিদ্যুৎ ফিডার তৈরির অনুমোদন দিয়েছে উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন। এর ফলে লো-ভোল্টেজ, ওভারলোডিং এবং ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা অনেকটাই কমবে।
বৃহস্পতিবার সংস্থার প্রধান প্রকৌশলী অনিল কুমার বর্মা জানান, নতুন বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুতের ব্যবহার বাড়তে থাকায় পুরনো ফিডারগুলির উপর অতিরিক্ত চাপ পড়ছে। সেই কারণেই নতুন ফিডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বারাণসীতে দ্রুত নতুন আবাসন ও বাণিজ্যিক ভবন তৈরি হওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। পাশাপাশি বহু নতুন মিটারও বসানো হয়েছে। ফলে পুরনো ফিডারগুলির উপর চাপ বাড়ায় নতুন ফিডার স্থাপন জরুরি হয়ে পড়েছে। এই প্রকল্পের মাধ্যমে লোহতা, শিবপুর, ভেলুপুর, রোহানিয়া, ডাফি, কাশীপুর, গঞ্জারি এবং মণ্ডুয়াডিহ এলাকার প্রায় ৬৩ হাজার বিদ্যুৎ গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে জানান তিনি ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস