
ধর্মশালা, ৬ আগস্ট (হি.স.) : মাদকবিরোধী অভিযানে হিমাচল প্রদেশের নূরপুর পুলিশ জেলার সিআইএ স্টাফ ডমটাল থানা এলাকার একটি বাড়ি থেকে ১০.৯৬ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইন্দৌরা তহসিলের কন্দরোরি ডাকঘরের অন্তর্গত চক নাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা তপেশ্বর সিং ওরফে সোনুর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির একটি ঘরে টেলিভিশনের স্পিকারের ভিতরে লুকিয়ে রাখা ১০.৯৬ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার হয়।
ঘটনায় ডমটাল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস