আরামবাগে রক্তদান শিবিরে বিধায়ক
আরামবাগ , ৬ আগস্ট (হি.স.): মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার আরামবাগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিধায়ক হেমন্ত বাগ রক্তদাতাদের উৎসাহিত করেন
রক্তদান শিবিরে বিধায়ক হেমন্ত বাগ


আরামবাগ , ৬ আগস্ট (হি.স.): মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার আরামবাগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিধায়ক হেমন্ত বাগ রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক উদ্যোগ। মুমূর্ষু রোগী থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত মানুষের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। তাই নিয়মিত রক্তদান করে সমাজের মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক। শিবিরে সংগঠনের সদস্য-সহ বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনে রক্তের জোগান নিশ্চিত করাই এই শিবিরের মূল উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande