
আরামবাগ , ৬আগস্ট (হি.স.): বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার প্রশাসক শ্রী সময় দত্তের আমন্ত্রণে পৌরসভার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত থেকে শহরবাসীর নাগরিক পরিষেবা আরও উন্নত করা, চলমান পরিস্থিতিতে পরিষেবার মান বৃদ্ধি এবং পৌরসভার আর্থিক বিষয়ের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে নাগরিক পরিষেবাকে আরও গতিশীল ও জনমুখী করার পাশাপাশি প্রশাসনিক কাজের স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ এবং আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত বেরা-সহ পৌরসভার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিকদের আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA