
সুলতানপুর, ৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুরে রেললাইনের ধারে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার অখণ্ডনগর থানা এলাকার বিলওয়াই রেলগেটের কাছে জৌনপুর-অযোধ্যা রেললাইনের ধারে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রামসহায় প্রজাপতি (৪০)। তিনি অখণ্ডনগর থানা এলাকার মিরপুর প্রতাপপুর গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে অখণ্ডনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. সুধীর কুমার বরণওয়াল তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি নিজেদের হেফাজতে নেয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস