
নয়ডা, ৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডার বিসরখ থানা এলাকায় বুধবার গভীর রাতে প্রায় ৩৫ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিসরখ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুনেন্দ্র কুমার সিং জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যেও মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস