সিএবি-র উদ্যোগে ক্রিকেটের দীর্ঘমেয়াদি সাফল্যে নতুন পরিকল্পনায়
কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : জোর ক্রীড়াবিজ্ঞানেই এবং তা সর্বাধিক। ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি সাফল্যেও নতুন পরিকল্পনায় উদ্যোগী বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবি-র আধুনিক ক্রিকেটে শুধু প্রতিভা বা দক্ষতা নয়, সাফল্য
ইডেন গার্ডেন্সে সিএবি-র উদ্যোগে জরুরি ভিত্তিতে বৈঠক


কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : জোর ক্রীড়াবিজ্ঞানেই এবং তা সর্বাধিক। ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি সাফল্যেও নতুন পরিকল্পনায় উদ্যোগী বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল।

সিএবি-র আধুনিক ক্রিকেটে শুধু প্রতিভা বা দক্ষতা নয়, সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠেছে উন্নত ক্রীড়াবিজ্ঞান, বৈজ্ঞানিক ফিটনেস ব্যবস্থাপনা এবং সময়োপযোগী চোট প্রতিরোধ। সেই লক্ষ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের ক্রীড়াবিজ্ঞান পরিকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার সিএবি-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংস্থার ফিজিয়োথেরাপিস্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং (এস অ্যান্ড সি) বিশেষজ্ঞদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

ওই বৈঠকে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, চোটের ঝুঁকি কমানো, দ্রুত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি পারফরম্যান্স ধরে রাখার জন্য আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এই প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের ক্রিকেটাররা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়। তাই মাঠের বাইরেও তাদের জন্য বিশ্বমানের সহায়ক পরিকাঠামো গড়ে তোলা আমাদের দায়িত্ব। উন্নত ক্রীড়াবিজ্ঞান ব্যবস্থার মাধ্যমে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি শারীরিক সক্ষমতা ও ধারাবাহিক সাফল্য নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে - প্রযুক্তি, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক পরিকল্পনার সমন্বয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত একটি শক্তিশালী ক্রীড়াবিজ্ঞান কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর সিএবি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande