কলকাতা ফুটবল লিগের ৩য় ডিভিশনে দুটি ম্যাচ ড্র, বড় জয় চাঁদনি স্পোর্টিং ও পোর্ট ট্রাস্টের
কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগ ৩য় ডিভিশনে দুটি খেলা ড্র হয়েছে। বৃহস্পতিবার বেহালা ইয়ূথস অ্যাসোসিয়েশনের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডিফ-এর খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে। অন্যদিকে, রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ও বেহালা অ্যাথ
কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের ফল


কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগ ৩য় ডিভিশনে দুটি খেলা ড্র হয়েছে। বৃহস্পতিবার বেহালা ইয়ূথস অ্যাসোসিয়েশনের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডিফ-এর খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে। অন্যদিকে, রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ও বেহালা অ্যাথলেটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের মধ্যবর্তী খেলা ১-১ গোল সমতায় শেষ হয়ে ড্র হয়েছে।

বৃহস্পতিবারের অন্যান্য ম্যাচে ব্যাতোর স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জয়ী হয় এবং বাটা স্পোর্টস ক্লাব পরাজিত হয়। এদিকে, চাঁদনি স্পোর্টিং ক্লাব ৫-১ ব্যবধানে হাওড়া উদ্যোগীকে পরাজিত করে জয় তুলে নেয়। অন্যদিকে, বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব ৩-০ গোলে জয় লাভ করে এবং বালি দেশবন্ধু ক্লাব পরাজিত হয়।

প্রথম ডিভিশনের খেলায় বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে কলকাতা পোর্ট ট্রাস্ট। এছাড়া, সালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয় এফ সি আই (পূর্বাঞ্চল)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande