রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৪৮ - ১৯২৫) ছিলেন ব্রিটিশ শাসনের সময়কালে একজন প্রারম্ভিক ভারতীয় জাতীয়তাবাদী নেতা, শিক্ষাবিদ এবং সাংবাদিক। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেসবুক পেজে লিখেছেন যে - রাষ্ট্
মুখ্যমন্ত্রীর তরফেও বিনম্র শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৪৮ - ১৯২৫) ছিলেন ব্রিটিশ শাসনের সময়কালে একজন প্রারম্ভিক ভারতীয় জাতীয়তাবাদী নেতা, শিক্ষাবিদ এবং সাংবাদিক। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেসবুক পেজে লিখেছেন যে - রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

উল্লেখ্য - 'রাষ্ট্রগুরু' (জাতির শিক্ষক) নামে পরিচিত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আ্যসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনে সহায়তা করেন এবং ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেন। প্রসঙ্গতঃ ১৮৪৮ সালের ১০ ই নভেম্বর বাংলার কলকাতা শহরে জন্মগ্রহণ করেন তিনি। কলকাতায় রিপন কলেজ প্রতিষ্ঠা করেন। যদিও তা এখন সুরেন্দ্রনাথ কলেজ নামেই অধিক পরিচিত। জাতীয়তাবাদী সংবাদ পত্র - 'দ্য বেঙ্গলী সম্পাদনা করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande