চন্দননগরে বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা বিধায়ক দীপাঞ্জন গুয়ের
হুগলি , ৬আগস্ট (হি.স.): বৃহস্পতিবার চন্দননগর মণ্ডল-১-এর ১ ও ২ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। বিধায়ক দীপাঞ্জন গুহের উদ্যোগে ও উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে ত্রিপল তুলে দেও
বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন বিধায়ক দীপাঞ্জন গুহ


হুগলি , ৬আগস্ট (হি.স.): বৃহস্পতিবার চন্দননগর মণ্ডল-১-এর ১ ও ২ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। বিধায়ক দীপাঞ্জন গুহের উদ্যোগে ও উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়।

এর পাশাপাশি ওয়ার্ডবাসীর বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেটও প্রদান করা হয়। বাড়ির দোরগোড়ায় এই পরিষেবা পৌঁছে দেওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। প্রশাসনিক পরিষেবা ও জনকল্যাণমূলক সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, মানুষের প্রয়োজনের সময় তাঁদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী দিনেও এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা মাথায় রেখে জনসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande