
মালদা, ৬ আগস্ট (হি.স.): মালদার কালিয়াচকে রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক পরিবারের তিন শিশু-সহ পাঁচ জন। বুধবার রাতে মালদার কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আখিরুল শেখ ও তাঁর স্ত্রী আফসান খাতুন এবং তাঁদের তিন শিশুসন্তান ভর্তি রয়েছেন। পাঁচ জনেরই শরীরের একাংশ ঝলসে গিয়েছে।
স্থানীয়েরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। গুরুতর জখম অবস্থায় গ্রামবাসীরা আহতদের প্রথমে নিয়ে যান সুজাপুর গ্রামীণ হাসপাতালে। পরে তাঁদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। জখমরা হলেন আখিরুল শেখ, তাঁর স্ত্রী আফসানা খাতুন এবং তাঁদের তিন নাবালক সন্তান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ