ফালাকাটায় ধানখেতে হাতির দেহ উদ্ধার
ফালাকাটা, ৬ আগস্ট (হি.স.): ধানখেতের কাদা-জলে পড়ে রয়েছে বিশালাকার হাতির নিথর দেহ। বৃহস্পতিবার সকালে জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন ফালাকাটা ব্লকের তালুকেরটারি হরিমন্দির সংলগ্ন এলাকায় এই দৃশ্য চোখে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্য
ফালাকাটায় ধানখেতে হাতির দেহ উদ্ধার


ফালাকাটা, ৬ আগস্ট (হি.স.): ধানখেতের কাদা-জলে পড়ে রয়েছে বিশালাকার হাতির নিথর দেহ। বৃহস্পতিবার সকালে জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন ফালাকাটা ব্লকের তালুকেরটারি হরিমন্দির সংলগ্ন এলাকায় এই দৃশ্য চোখে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার চাষিরা ধানখেতে কাজ করতে গিয়ে প্রথম হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা ভিড় জমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে হাতিটির মৃত্যু অসুস্থতাজনিত নাকি অন্য কোনও কারণে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande