
মালদা, ৬ আগস্ট (হি.স.): মালদায় ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার। এ বার গাজোল থানার রাঙাভিটা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময়ে দু’টি মোটরসাইকেলে থাকা দুই যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোল থানার রাঙাভিটা এলাকায় মোটর বাইক-সহ ২ যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে টাকা। এই টাকার উৎস কি? তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ