মালদায় ফের টাকার ‘পাহাড়’, মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য
মালদা, ৫ আগস্ট (হি.স.): মালদায় ফের টাকার ‘পাহাড়’। বৃহস্পতিবার সকালে মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে মিলল বড়সড় সাফল্য। এ দিন গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় দুই বাইক আরোহীর কাছ থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার ক
মালদায় ফের টাকার ‘পাহাড়’, মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য


মালদা, ৫ আগস্ট (হি.স.): মালদায় ফের টাকার ‘পাহাড়’। বৃহস্পতিবার সকালে মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে মিলল বড়সড় সাফল্য।

এ দিন গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় দুই বাইক আরোহীর কাছ থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। রাস্তার ধারে বসেই টাকা গোনার যন্ত্রের সাহায্যে সেই টাকা গোনা হয়। জানা যায়, নগদের পরিমাণ প্রায় ৪১ লক্ষ টাকা।

পাশাপাশি পুলিশের দাবি, অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় অভিযুক্ত ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande