সুলতানপুরে গৃহবধূর রহস্যমৃত্যু অভিযোগ, তদন্তে পুলিশ
সুলতানপুর, ৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলার অখণ্ডনগর থানা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতার পরিবারের অভিযোগ, তাঁর মৃত্যু স্বাভাবিক নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্প্রতিবার কাদিপুরের সার্কেল অফিসার ব
সুলতানপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ


সুলতানপুর, ৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুর জেলার অখণ্ডনগর থানা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতার পরিবারের অভিযোগ, তাঁর মৃত্যু স্বাভাবিক নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্প্রতিবার কাদিপুরের সার্কেল অফিসার বিনয় কুমার জানান, অখণ্ডনগর থানার বহাউদ্দিনপুর গ্রামের বাসিন্দা প্রীতি চৌধুরী (৩৬) দীর্ঘদিনের অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রায় আট বছর আগে তাঁর বিয়ে হয়েছিল।

তবে খবর পেয়ে মৃতার বাপের বাড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁর মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেন। সেই কারণে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande