বালুরঘাটে প্রৌঢ়ের রহস্যমৃত্যু, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
বালুরঘাট, ৬ আগস্ট (হি.স.): বালুরঘাটের বিশ্বাসপাড়া রেনেসাঁ ক্লাব সংলগ্ন এলাকায় এক প্রৌঢ়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সকালে স্থানীয় ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় তৈরি হয়েছে থমথমে পরিবেশ। মৃতের নাম অশোক দ
বালুরঘাটে প্রৌঢ়ের রহস্যমৃত্যু, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ


বালুরঘাট, ৬ আগস্ট (হি.স.): বালুরঘাটের বিশ্বাসপাড়া রেনেসাঁ ক্লাব সংলগ্ন এলাকায় এক প্রৌঢ়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সকালে স্থানীয় ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় তৈরি হয়েছে থমথমে পরিবেশ। মৃতের নাম অশোক দাস। বয়স আনুমানিক পঞ্চাশের কোঠায়| তিনি বালুরঘাটের বঙ্গী দাসপাড়ার বাসিন্দা| তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রেনেসাঁ ক্লাবের কাছে একটি গাছে অশোকবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁর গলায় দড়ির ফাঁস দেওয়া ছিল। কিন্তু এই মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তাঁদের বক্তব্য, গাছে ঝুলন্ত দেহটি মাটির একেবারেই কাছাকাছি ছিল। ঘটনার এমন অস্বাভাবিকতা দেখেই স্থানীয়দের জোরালো অনুমান, অশোকবাবুকে খুন করার পর দেহটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেই বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande