সারণে হোটেল-হোস্টেলে গভীর রাতে পুলিশের তল্লাশি অভিযান
সারণ, ৬ আগস্ট (হি.স.) : বিহারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সারণ জুড়ে বিশেষ তল্লাশি অভিযান চালাল পুলিশ। সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) বিনীত কুমারের নির্দেশে বুধবার গভীর রাতে জেলার বিভিন্ন থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিয
সারণে হোটেল-হোস্টেলে গভীর রাতে পুলিশের তল্লাশি অভিযান


সারণ, ৬ আগস্ট (হি.স.) : বিহারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সারণ জুড়ে বিশেষ তল্লাশি অভিযান চালাল পুলিশ। সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) বিনীত কুমারের নির্দেশে বুধবার গভীর রাতে জেলার বিভিন্ন থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।

অভিযানের আওতায় বিভিন্ন থানা এলাকার হোটেল, লজ, হোস্টেল, ব্যাঙ্ক, এটিএম এবং দোকানপাটে কড়া তল্লাশি ও পরিদর্শন চালানো হয়। হোটেলে থাকা অতিথিদের পরিচয়পত্র যাচাই, হোটেলের রেজিস্টার খতিয়ে দেখা এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ মোড়, চৌরাস্তা এবং স্পর্শকাতর এলাকায় রাতের টহল আরও জোরদার করা হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে।

বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে সমস্ত হোটেল ও লজ মালিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, বৈধ পরিচয়পত্র ছাড়া কোনও অতিথিকে যেন ঘর ভাড়া দেওয়া না হয়। পাশাপাশি, প্রত্যেক অতিথির পূর্ণাঙ্গ তথ্য হোটেলের রেজিস্টারে নথিভুক্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও, কোনও ধরনের সন্দেহভাজন ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে অবিলম্বে পুলিশ কন্ট্রোল রুমে খবর দেওয়ার জন্য হোটেল ও লজ কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও অনুরোধ করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande