গ্রেফতার সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান
পূর্ব মেদিনীপুর, ৬ আগস্ট (হি.স.): প্রশাসনিক পদকে কাজে লাগিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ভগবানপুর-১ ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা দীপ্তেন্দু মাইতি। উল্লেখ্য, তিনি ভগবানপুর বিধানসভার প্রাক্
গ্রেফতার সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান


পূর্ব মেদিনীপুর, ৬ আগস্ট (হি.স.): প্রশাসনিক পদকে কাজে লাগিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ভগবানপুর-১ ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা দীপ্তেন্দু মাইতি। উল্লেখ্য, তিনি ভগবানপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতির ভাই।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দীপ্তেন্দু মাইতির বিরুদ্ধে পঞ্চায়েতে উপপ্রধান থাকাকালীন নানা অনিয়মের অভিযোগ উঠছিল। বুধবার রাতে ভগবানপুর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

এই গ্রেফতারিকে ঘিরে ভগবানপুর-সহ পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে| ধৃত তৃণমূল নেতাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande