উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ল্যাপারোস্কপি বিভাগের উদ্বোধন
হুগলি , ৬ আগস্ট (হি.স.): উত্তরপাড়া জেনারেল হাসপাতালে চালু হল নতুন ল্যাপারোস্কপি বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে এই বিভাগটি নির্মাণ করা হয়েছে। এর ফলে হাসপাতালের রোগীরা আরও আধুনিক ও উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়া
ল্যাপারোস্কপি উদ্বোধন করছেন দীপাঞ্জন চক্রবর্তী


হুগলি , ৬ আগস্ট (হি.স.): উত্তরপাড়া জেনারেল হাসপাতালে চালু হল নতুন ল্যাপারোস্কপি বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে এই বিভাগটি নির্মাণ করা হয়েছে। এর ফলে হাসপাতালের রোগীরা আরও আধুনিক ও উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার নতুন এই বিভাগের উদ্বোধন করেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাসপাতালে ল্যাপারোস্কপি পরিষেবা চালু হওয়ায় বিভিন্ন শল্য চিকিৎসায় আধুনিক পদ্ধতির ব্যবহার আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় রোগীদের চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত খুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। উত্তরপাড়া জেনারেল হাসপাতালে নতুন ল্যাপারোস্কপি বিভাগ চালু হওয়ায় এলাকার মানুষ উপকৃত হবেন বলেও তিনি আশাবাদী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande