পথ নিরাপত্তা সপ্তাহে হুগলি গ্রামীণ পুলিশের বাইক মিছিল
আরামবাগ , ৬ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ বাইক মিছিল । পথ দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়ো
আরামবাগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন


আরামবাগ , ৬ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ বাইক মিছিল । পথ দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কে ভি সিং, আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী, বিধায়ক-সহ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশের নেতৃত্বে বাইক মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়।

মিছিল থেকে বাইক চালকদের হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর বিষয়ে সচেতন করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পথ দুর্ঘটনা কমাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande