
আরামবাগ, ৬আগস্ট (হি.স.): পুরশুড়া ব্লকে প্রশাসনিক কাজকর্ম ও বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্লকের বিডিও-র উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, নির্মাণ সহায়ক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টরা বৈঠকে অংশ নেন।
বৃহস্পতিবারের এই বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বর্তমান অগ্রগতি, পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা যাতে আরও দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে সমন্বয়ের মাধ্যমে পঞ্চায়েতগুলির কাজকে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়। পুরশুড়া ব্লকের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করতে প্রশাসন ও পঞ্চায়েতগুলির মধ্যে সমন্বিতভাবে কাজ করার বার্তা দেওয়া হয়। বিধায়ক বিমান ঘোষ জানান, সরকারি প্রকল্পের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। প্রশাসন ও পঞ্চায়েত স্তরের আধিকারিকদের সমন্বিত প্রচেষ্টায় পুরশুড়া ব্লকের উন্নয়ন ও জনসেবার কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA