উত্তরাখণ্ডে খাদে গাড়ি; মৃত ৫, আহত আরও এক, নিখোঁজ একজন
পৌড়ি, ৭ আগস্ট (হি.স.): পৌড়ি-দেবপ্রয়াগ সড়কে শুক্রবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে, আরেকজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। একজন এখনও পর্যন্ত নিখোঁজ| পৌড়ি-দেবপ্রয়াগ সড়কের কুন্ডাধারের কাছে ডাম্পিং জো
দুর্ঘটনা


পৌড়ি, ৭ আগস্ট (হি.স.): পৌড়ি-দেবপ্রয়াগ সড়কে শুক্রবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে, আরেকজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। একজন এখনও পর্যন্ত নিখোঁজ| পৌড়ি-দেবপ্রয়াগ সড়কের কুন্ডাধারের কাছে ডাম্পিং জোনের পাশে এই দুর্ঘটনা ঘটে|

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গাড়িটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরও একজন গুরুতর আহত হয়েছেন| পুলিশ প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। গাড়িতে থাকা নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা আশেপাশের এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন|

জানা গেছে, সমস্ত যাত্রীই হরিদ্বারের বাসিন্দা, তাঁরা পৌড়ি যাচ্ছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পৌড়ির এসএসপি সর্বেশ পাওয়ার জানিয়েছেন, শুক্রবার সকালে ওই গাড়িটি খাদে পড়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। খবর পেয়েই পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এই দুর্ঘটনায় ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande