এফসিআরএ ভারতের অভ্যন্তরীণ আইনগত বিষয়, আমেরিকাতেও রয়েছে অনুরূপ আইন : বিদেশ মন্ত্রক
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.) : বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিলকে ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ আইনগত বিষয় বলে উল্লেখ করেছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে জানানো হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ভারতের সংসদের। এফসিআরএ নি
এফসিআরএ ভারতের অভ্যন্তরীণ আইনগত বিষয়, আমেরিকাতেও রয়েছে অনুরূপ আইন : বিদেশ মন্ত্রক


নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.) : বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিলকে ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ আইনগত বিষয় বলে উল্লেখ করেছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে জানানো হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ভারতের সংসদের। এফসিআরএ নিয়ে মার্কিন কংগ্রেস সদস্য-সহ আন্তর্জাতিক মহলের কিছু সমালোচনার প্রেক্ষিতে এই মন্তব্য করেছে বিদেশ মন্ত্রক।

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এফসিআরএ নিয়ে বিভিন্ন মন্তব্য আমাদের নজরে এসেছে। ভারতের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সম্পূর্ণ আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশের সংসদ। পাশাপাশি উল্লেখ করতে চাই, যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বহু দেশেই বিদেশি অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে অনুরূপ আইন কার্যকর রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন কংগ্রেস সদস্য রাইলি মুর একটি সামাজিক মাধ্যম পোস্টে ভারতের প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬-এর সমালোচনা করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande