(আপডেট) উত্তরাখণ্ডে গভীর খাদে গাড়ি পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
পৌড়ি গাড়োয়াল, ৭ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের পৌড়ি-দেবপ্রয়াগ সড়কের কুণ্ডাধার এলাকায় পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থ
উত্তরাখণ্ডে গভীর খাদে গাড়ি পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু


পৌড়ি গাড়োয়াল, ৭ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের পৌড়ি-দেবপ্রয়াগ সড়কের কুণ্ডাধার এলাকায় পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনার খবর পেয়ে দেবপ্রয়াগ থানার পুলিশ এবং এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ কুণ্ডাধারের কাছে গাড়ি খাদে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে খাদে নেমে উদ্ধার অভিযান চালায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।

মৃতদের মধ্যে রয়েছেন আফজল (৪৯), তাঁর স্ত্রী শব্বো (৪০), মেয়ে আন্নাভিয়া (৩), ছেলে শাদাব (১৪) এবং আফজলের ভাই গুফরান (৩৪)। তাঁরা সকলেই হরিদ্বারের লাক্সর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আফজলের ছেলে আরমান গুরুতর আহত হন। পুলিশ ও এসডিআরএফের সদস্যরা তাঁকে খাদ থেকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শ্রীনগরের বেস হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande