একটানা বৃষ্টি দিল্লিতে, বিপর্যস্ত জনজীবন
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত দেশের জাতীয় রাজধানী। লাগাতার বর্ষণের জেরে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে এদিন। ব্যস্ত সময়ে বেশ কিছু রাস্তাঘাটে জল জমায় তৈরি হয় যানজট। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল
একটানা বৃষ্টি দিল্লিতে, বিপর্যস্ত জনজীবন


নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত দেশের জাতীয় রাজধানী। লাগাতার বর্ষণের জেরে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে এদিন। ব্যস্ত সময়ে বেশ কিছু রাস্তাঘাটে জল জমায় তৈরি হয় যানজট। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লির বিচ্ছিন্ন কিছু এলাকায় এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণপুরী, ওখলা, সঙ্গম বিহার, মেহরৌলি-বদরপুর রোডের বিভিন্ন এলাকায় জল জমেছে। আইটিও, ওয়াজিরাবাদ রোড, মেহরৌলি-বদরপুর রোড, রোহতক রোড, শঙ্কর রোড, পটেল রোড, দিল্লি-জয়পুর হাইওয়ে, কীর্তি নগর, পীরাগড়হি, শাহিনবাগ, দিলশাদ গার্ডেন ও জিটিবি এনক্লেভ এলাকায় দীর্ঘ পথ জুড়ে যানজট তৈরি হয়।

দিল্লির একটি স্কুলের অধ্যক্ষ মুং লাল বলেন, এখানে যখনই বৃষ্টি হয়, প্রতিবারই এই এলাকা জলমগ্ন হয়ে যায়| নিকাশিগুলো পরিষ্কার করা হয় না। ছাত্রছাত্রীদের এখানে যাতায়াত করতে অসুবিধা হয়| ভারী বৃষ্টির সময় আমাদের মাঠ ও স্কুল প্লাবিত হয়ে যায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande