সংসদের মকর দ্বারে বিক্ষোভ বিরোধী সাংসদদের
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): সিজেপি-র আন্দোলনে পুলিশি পদক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাখ্যা জানতে চেয়ে শুক্রবারও সংসদের মকর দ্বারে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। এদিন বৃষ্টির মধ্যেও তাঁরা ‘অমিত শাহ জবাব দো’ লেখা ব্যানার হাতে বিক্ষ
সংসদের মকর দ্বারে বিক্ষোভ বিরোধী সাংসদদের


নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): সিজেপি-র আন্দোলনে পুলিশি পদক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাখ্যা জানতে চেয়ে শুক্রবারও সংসদের মকর দ্বারে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। এদিন বৃষ্টির মধ্যেও তাঁরা ‘অমিত শাহ জবাব দো’ লেখা ব্যানার হাতে বিক্ষোভ দেখান। কংগ্রেস সাংসদ চামলা কিরণ কুমার বলেন, আমরা চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি সংসদের অধিবেশনে যোগ দিয়ে ২০ জুলাইয়ের ঘটনাটির বিষয়ে কথা বলুন| আমরা বারবার অনুরোধ করছি, কিন্তু অমিত শাহ জি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কেউই এই বিষয়টি ব্যাখ্যা করতে আসেননি। তাঁদের প্রথম কাজ হলো কী ঘটেছিল তার ব্যাখ্যা দেওয়া। তারপর আমরা বিলগুলো উত্থাপন করব। আমরা বিলগুলো নিয়ে আলোচনা করব। এটাই আমাদের দাবি। তাঁরা আমাদের উপেক্ষা করছেন। তাঁরা মনে করেন যে, তাঁদের বিরোধী দল বা দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে না। যতক্ষণ তাঁরা তা না করবেন, ততক্ষণ এটা চলতে থাকবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande