
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জাতীয় তাঁত দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন| এদিন তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, আজ জাতীয় তাঁত দিবসে আমরা ভারতের সমৃদ্ধ ও প্রাণবন্ত তাঁতের ঐতিহ্য উদযাপন করছি। আমরা আমাদের তাঁতি ও কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা এবং নিষ্ঠাকেও শ্রদ্ধা জানাই। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করেছেন। আমাদের সরকার তাঁত শিল্পকে সমর্থন করে যাবে| সেটি গ্রামীণ ক্ষমতায়ন, নারী-নেতৃত্বাধীন উন্নয়ন এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
প্রধানমন্ত্রী আবেদন জানিয়েছেন, আপনার প্রিয় তাঁতজাত পণ্য এবং জিআরডব্লিউএম ভিডিও #NationalHandloomDay হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করুন, যা এই ক্ষেত্রের সঙ্গে যুক্তদের উৎসাহিত করবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ