ভালো বৃষ্টির প্রার্থনায় ১০ আগস্ট ‘বরুণ যজ্ঞ’ করবে রেভন্ত সরকার
হায়দরাবাদ, ৭ আগস্ট (হি.স.) : তেলেঙ্গানায় পর্যাপ্ত বৃষ্টির কামনায় আগামী ১০ আগস্ট নাগার্জুন সাগর জলাধারে ‘বরুণ যজ্ঞ’-এর আয়োজন করবে রেভন্ত রেড্ডি সরকার। মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডির নির্দেশে এই ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে। তেলেঙ্গানার সেচমন্ত্রী
ভালো বৃষ্টির প্রার্থনায় ১০ আগস্ট ‘বরুণ যজ্ঞ’ করবে রেভন্ত সরকার


হায়দরাবাদ, ৭ আগস্ট (হি.স.) : তেলেঙ্গানায় পর্যাপ্ত বৃষ্টির কামনায় আগামী ১০ আগস্ট নাগার্জুন সাগর জলাধারে ‘বরুণ যজ্ঞ’-এর আয়োজন করবে রেভন্ত রেড্ডি সরকার। মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডির নির্দেশে এই ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে।

তেলেঙ্গানার সেচমন্ত্রী এন. উত্তম কুমার রেড্ডি শুক্রবার এক বিবৃতিতে জানান, ১০ আগস্ট দুপুর ৩টা ২৪ মিনিটে যজ্ঞের পূর্ণাহুতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, যাদগিরিগুট্টার বিখ্যাত শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের পুরোহিতদের তত্ত্বাবধানে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে বহু বৈদিক পুরোহিত অংশ নেবেন। রাজ্যে পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রার্থনাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সেচমন্ত্রী বলেন, চলতি বর্ষা মৌসুমে এল নিনোর প্রভাবে প্রত্যাশার তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। সেই কারণেই রাজ্যে পর্যাপ্ত বর্ষণের কামনায় এই বিশেষ ধর্মীয় আচার আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে হায়দরাবাদের চিলকুর বালাজি মন্দিরের পুরোহিতরাও বৃষ্টির প্রার্থনায় হিমায়ত সাগরে ‘বরুণ যজ্ঞ’ সম্পন্ন করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande