
টরন্টো, ৭ আগস্ট (হি.স.): শীর্ষ র্যাঙ্কিংধারী আরিনা সাবালেঙ্কা বৃহস্পতিবার চিনের ঝাং শুয়াইকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে ডব্লিউটিএ টরন্টো মাস্টার্সের চতুর্থ রাউন্ডে উঠেছেন।
বেলারুশের ২৮ বছর বয়সি, বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী, নিজের প্রথম সার্ভে মাত্র সাতটি পয়েন্ট হারিয়ে ৭৬ মিনিটে পরবর্তী রাউন্ডে উন্নীত হন। এই বছর ৬ রেকর্ড ও তিনটি শিরোপা জেতা সাবালেঙ্কা খেলার শুরুতে তাঁর রিটার্ন গেমগুলোতে ছন্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছিলেন।
“আমি সামনে এগোনোর চেষ্টা করছিলাম, আবার পিছিয়েও আসছিলাম, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিল না,” সাবালেঙ্কা বলেন। “শেষ পর্যন্ত আমি আরেকটু ভালোভাবে নড়াচড়া করতে শুরু করলাম এবং নিজের ছন্দ খুঁজে পেলাম, তাই আমি সত্যিই খুব খুশি যে শেষ পর্যন্ত ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেছে।”
সাবালেঙ্কা বলেছেন, তিনি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে উপভোগ করেন, যে স্থানটি তিনি তাঁর কেরিয়ারে ১০০ সপ্তাহেরও বেশি সময় ধরে ধরে রেখেছেন।
সাবালেঙ্কা এরপর খেলবেন রাশিয়ার ১৬তম বাছাই একাতেরিনা আলেক্সান্দ্রোভার বিপক্ষে, যিনি অস্ট্রেলিয়ান তালিয়া গিবসনকে ৫-৭, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন।
এই বছর বার্লিনের ঘাসের কোর্টে জয়ের সুবাদে সাবালেঙ্কা তাঁদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় ৫-৪ ব্যবধানে এগিয়ে আছেন, কিন্তু আলেক্সান্দ্রোভা গত বছর দোহায় তাঁদের সর্বশেষ হার্ডকোর্ট ম্যাচটি তৃতীয় সেটের টাইব্রেকারে জিতেছিলেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি