রাঁচিতে শিক্ষার্থীদের আন্দোলন জারি, সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক
রাঁচি, ৮ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে রাঁচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। আন্দোলনরত শিক্ষার্থী ও রাজ্য সরকারের মধ্যে রাঁচির স্টেট গেস্ট হাউসে শুক্রবার একদফা বৈঠকও হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিজেদের দাবিদাও
রাঁচিতে শিক্ষার্থীদের আন্দোলন জারি, সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক


রাঁচি, ৮ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে রাঁচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। আন্দোলনরত শিক্ষার্থী ও রাজ্য সরকারের মধ্যে রাঁচির স্টেট গেস্ট হাউসে শুক্রবার একদফা বৈঠকও হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিজেদের দাবিদাওয়া ও বক্তব্য মন্ত্রীদের সামনে পেশ করেন। বৈঠকের পর ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পান্ডে সিং বলেন, শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলি মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার সমাধান বের করার দিশায় কাজ করছে। বৈঠকের পর আন্দোলরত এক ছাত্র বলেন, ন্যায্য দাবিদাওয়া মন্ত্রীদের সামনে তুলে ধরা হয়েছে।

এদিকে, রাজ্য সরকার ও আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে শনিবার আবারও বৈঠক হয়েছে। রাঁচিতে গত কয়েক দিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী-কমিটি এবং ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির স্টেট গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande