পুদুচেরিতে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা অমিত শাহ-র
পুদুচেরি, ৯ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যালে ''হর ঘর তিরঙ্গা'' যাত্রার সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাশনাথন, পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী এ নামাসিভায
পুদুচেরিতে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা অমিত শাহ-র


পুদুচেরি, ৯ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যালে 'হর ঘর তিরঙ্গা' যাত্রার সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাশনাথন, পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী এ নামাসিভায়াম, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী জি এন এস রাজাশেখরন এবং বিজেপি সভাপতি ভি পি রামালিঙ্গম। হাজার হাজার মানুষ ত্রিবর্ণরঞ্জিত পতাকা হাতে এই র্যালিতে অংশ নেন।

এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোরিমেডুর পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে 'প্রেসিডেন্টস পুলিশ কালার' (রাষ্ট্রপতির পুলিশ পতাকা) প্রদানের অনুষ্ঠানে অংশ নেন। পুদুচেরি পুলিশকে অভিনন্দন জানিয়ে অমিত শাহ বলেন, কোনও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর জীবনে 'প্রেসিডেন্টস পুলিশ কালার' প্রাপ্তি অত্যন্ত গৌরবময় মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।

তিনি উল্লেখ করেন, পুদুচেরি পুলিশের সদস্য সংখ্যা ৫ হাজারের কম হলেও, সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের অধিকারী এই কেন্দ্রশাসিত অঞ্চলের সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা এবং এর সম্মান ও মর্যাদা রক্ষার গুরুদায়িত্ব তাদের ওপর ন্যস্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande