ভারত ছাড়ো আন্দোলন ঐক্যবদ্ধ করেছিল দেশবাসীকে : অমিত শাহ
নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানান, মহাত্মা গান্ধীর আহ
অমিত শাহ


নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানান, মহাত্মা গান্ধীর আহ্বানে শুরু হওয়া ‘ভারত ছাড়ো আন্দোলন’ আমাদের স্বাধীনতা সংগ্রামের এমন এক ঐতিহাসিক অধ্যায়, যা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিল এবং ব্রিটিশ শাসন থেকে মুক্তির লক্ষ্যে তাদের মধ্যে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে'-র সংকল্প ও অদম্য সাহস সঞ্চার করেছিল। দেশকে মুক্ত করার এই মহান সংগ্রামে যাঁরা নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছিলেন, সেই সকল অমর স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি।

অমিত শাহ আরও উল্লেখ করেন, ‘আগস্ট বিপ্লব’-এর এই দিনটি আমাদের দেশীয় রীতিনীতি ও ঐতিহ্যকে আপন করে নিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে, ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তুলতে এবং ‘বিকশিত ভারত’-এর সংকল্প বাস্তবায়নে অনুপ্রাণিত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande