
কলকাতা, ৯ আগস্ট (হি. স.) : রবিবার ছুটির দিনে কলকাতা ফুটবল লিগে প্রথম ও তৃতীয় ডিভিশন মিলিয়ে মোট ৬টি খেলার মধ্যেই ড্র হয়েছে - ৪ টি ম্যাচ।বাকি দুইটিতে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। আইএফএর তরফেও এদিন জানানো হয়েছে যে, প্রথম ডিভিশনের খেলায় আ্যডামাস ইউনাইটেড এস সি ও উত্তরপাড়া এম এস এর পরস্পর ১-১ গোলের ব্যবধানে ড্র হয়েছে। প্রসঙ্গতঃ , তৃতীয় ডিভিশনের তিনটি খেলা ড্র হয়েছে। বি জি প্রেস মাঠে বাটা স্পোর্টস ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল আ্যসোসিয়েশন অফ দ্য ডিফ গোলশূন্য ভাবেই তা শেষ হয়েছে। এদিকে, বেহালা আ্যথলেটিক স্পোর্টস আ্যসোসিয়েশন ও কুমারটুলি ইনস্টিটিউটের ফলাফল ১-১ । তালতলা মাঠে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ও বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব খেলায় কোনও গোল হয় নি। অন্যদিকে, ব্যাতোর স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে হাওড়া উদ্যোগীকে হারিয়ে দিয়েছে। বালি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব হাওড়া মাণিকতলা স্পোর্টিং আ্যসোসিয়েশন ১ গোলে জয়ী।এদিন হারল বেহালা ইয়ূথস আ্যসোসিয়েশন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত