ডলফিনের জন্য প্রস্তুতি চিনে, বাতিল বহু উড়ান
বেজিং, ৯ আগস্ট (হি.স.): শক্তি বাড়িয়ে চিনের পূর্ব উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়—‘ডলফিন’। এর জেরে প্রবল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগেভাগেই বন্যা ও ধস মোকাবিলায় প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। চিনে ঢোকার আগে জাপানের দক্ষিণ ওকিনাওয়ায়
ডলফিনের জন্য প্রস্তুতি চিনে, বাতিল বহু উড়ান


বেজিং, ৯ আগস্ট (হি.স.): শক্তি বাড়িয়ে চিনের পূর্ব উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়—‘ডলফিন’। এর জেরে প্রবল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগেভাগেই বন্যা ও ধস মোকাবিলায় প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। চিনে ঢোকার আগে জাপানের দক্ষিণ ওকিনাওয়ায় প্রবল তাণ্ডব চালিয়েছে ডলফিন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৫০ হাজার আবাসন। চিনে উপকূলীয় এলাকার বাসিন্দা, কর্মীদের অন্যত্র সরানোর পাশাপাশি বিভিন্ন ঝর্না, ধস প্রবণ এলাকা, পর্যটনস্থলগুলিতে নজরদারি চালানো হচ্ছে।

চিনে টাইফুন 'ডলফিন'-এর মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে সাংহাইয়ের দুটি বিমানবন্দর ১,৩০০-এরও বেশি ফ্লাইট বাতিল করেছে এবং কর্তৃপক্ষ আশেপাশের অঞ্চল থেকে ৩ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। গতকাল ঝড়টির প্রভাবে রাজধানী তাইপেই-সহ উত্তর তাইওয়ানে বৃষ্টিপাত হয়েছে। তাইওয়ানের কয়েকটি বিমান সংস্থা চিনে তাদের ফ্লাইট চলাচলও বাতিল করেছে।

এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ঝড়টি চিনের ঝেজিয়াং প্রদেশ এবং প্রতিবেশী ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ ঝেজিয়াংয়ে মারাত্মক ভূমিধসের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সাংহাইয়ের হংচিয়াও ও পুদং বিমানবন্দর তাদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল করেছে। এছাড়া ঝেজিয়াংয়ের তাইঝৌ শহর থেকে গতকাল প্রায় ৩ লক্ষ ৯০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande