
ঢাকা, ৯ আগস্ট (হি.স.): কথাবার্তার মাধ্যমেই হয় সমস্যার সমাধান, ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বললেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একইসঙ্গে দীনেশ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। রবিবার দুপুরে ঢাকার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী এ কথা বলেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারণ হয়েছে সোমবার। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের সৌজন্য সাক্ষাতের বিষয়ে দীনেশ ত্রিবেদী এদিন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যদি আলোচনা হয়, তখন দুই দেশের অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। ভারতীয় হাইকমিশনার বলেন, আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান হবে। কোনও নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।
উল্লেখ্য, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে তাঁর প্রথম পরিদর্শন চলাকালীন সময়ে, হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে একজন মা একটি নিরাপদ খেলার জায়গার জন্য অনুরোধ জানান, যেখানে বাবা-মায়েরা ভিসার জন্য আবেদন করার সময় শিশুরা থাকতে পারবে।
মাত্র কয়েক সপ্তাহ পরেই, তার অনুরোধটি বাস্তবে রূপ নিল। আর আজকে, তিনি তার সন্তানকে সঙ্গে নিয়ে তাঁর কল্পনার সেই খেলার জায়গাটিরই উদ্বোধন করতে ফিরে এলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ