
নাসিক, ৯ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে পর পর দু'বার অনুভূত হল ভূমিকম্প। প্রথম কম্পন অনুভূত হয় শনিবার রাত ১০টা নাগাদ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। এর পরে রবিবার ভোর ৫.৩৩ মিনিট নাগাদ ফের একটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। মহারাষ্ট্র-গুজরাট সীমান্তের কাছে ভূমিকম্পের উৎস। সুরগানা ও দিনদোরি তালুকের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। তবে প্রাণহানির কোনও খবর নেই।
শনিবার রাত ও রবিবার ভোরের ভূমিকম্পে নাসিক জেলার কিছু এলাকার বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা নাগাদ নাসিকে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর রবিবার ভোর ৫.৩৩ মিনিটে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। নাসিক জেলায় ৪.৩ তীব্রতার ভূমিকম্প ও পরবর্তী ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হওয়ার পর বেশ কিছু বাড়িঘরে ফাটল দেখা দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ