লিগস কাপে মেসিবিহীন ইন্টার মিয়ামি মন্টেরের কাছে হেরে গেছে
মিয়ামি, ৯ আগস্ট (হি.স.): শনিবার বাবার মৃত্যুর কারণে লিওনেল মেসি ম্যাচে অনুপস্থিত ছিলেন। লিগস কাপের এই ম্যাচে সফরকারী মন্টেরের কাছে ইন্টার মিয়ামি ২-১ গোলে হেরে গেছে। এদিন ম্যাচের আগে দুটি দল মেসির বাবা হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন কর
লিগস কাপে মেসিবিহীন ইন্টার মিয়ামি মন্টেরের কাছে হেরে গেছে


মিয়ামি, ৯ আগস্ট (হি.স.): শনিবার বাবার মৃত্যুর কারণে লিওনেল মেসি ম্যাচে অনুপস্থিত ছিলেন। লিগস কাপের এই ম্যাচে সফরকারী মন্টেরের কাছে ইন্টার মিয়ামি ২-১ গোলে হেরে গেছে।

এদিন ম্যাচের আগে দুটি দল মেসির বাবা হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। গতকাল শনিবার হোর্হে মেসি ৬৮ বছর বয়সে আর্জেন্টিনায় মারা গেছেন। এর ফলে সেদিনের ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে অংশ নিতে পারেননি দলের অধিনায়ক লিওনেল মেসি।

“আমাদের অধিনায়ক লিও এবং সমগ্র মেসি পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল,” এক বিবৃতিতে বলেছে ইন্টার মায়ামি।

ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল ৩২ মিনিটে গোল করে মেক্সিকান দলটির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দেন।

দ্বিতীয় আর্ধে ৪৭ মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার হুগো কুইপার্স গোল করে সমতা ফেরান। এরপর উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো রোসি ৯০ মিনিটে জয়সূচক গোলটি(২-১) করেন।

মেজর লিগ সকার চ্যাম্পিয়ন মিয়ামি তাদের প্রথম গ্রুপ ম্যাচে অ্যাটলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে এবং বুধবার তারা লিওনের মুখোমুখি হবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande